মেডিটেশন করলে স্বাস্থ্যের কি কি লাভ হয়?  
নিয়মিত মেডিটেশন করলে মস্তিস্ক ও বুদ্ধির বিকাশ হয়। তাতে কর্ম ক্ষমতা এবং ইচ্ছাশক্তি (willpower) বাড়ে।

মেডিটেশন করলে স্বাস্থ্যের কি কি লাভ হয়?  

আমি আমার নিজের জীবনে মেডিটেশনের অনেক লাভ দেখেছি। সেগুলো থেকে  বিশেষ কয়েকটি এখানে তোমাদের বলছি:

# মানসিক স্বাস্থ্যের লাভ:

1. মানসিক চাপ কম করে: মেডিটেশন করলে শরীরে ‘কর্টিসল’ নামক স্ট্রেস হরমোনের নিঃসরণ কম হয়ে যায় এবং তাতে মন ও শরীর শান্ত এবং ভারসাম্যপূর্ণ অবস্থায় প্রবেশ করে। মনের দুঃখ কষ্ট কম হয়।  

2. মানসিক সুস্থতা আনে:         নিয়মিত মেডিটেশন করলে মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা কম হয়ে যায় এবং সম্পূর্ণ মানসিক সুস্থতা আসে।

3. একাগ্রতা বৃদ্ধি করে:     মেডিটেশন করে তুমি তোমার মন কে আয়ত্তে আনতে পারবে এবং এতে তোমার একাগ্রতা বেড়ে যাবে। সমস্ত কাজ ঠিকমতো করতে পারবে।

4. ঘুম ভাল হয়:        রোজ রাতে শোবার আগে মেডিটেশন করলে শরীর ও মন শান্ত হয়, সারাদিনের নানা এলোপাথাড়ি  চিন্তা কম হয়ে যায় এবং তাতে ঘুম খুব ভালো হয়।

5. মানসিক শক্তি বাড়ে:    নিয়মিত মেডিটেশন করলে মস্তিস্ক ও বুদ্ধির বিকাশ হয়। তাতে কর্ম ক্ষমতা এবং ইচ্ছাশক্তি (willpower) বাড়ে। এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসতে পারে যখন তুমি যা মনে করবে তাই হবে।

 6. অন্তর্মন স্বচ্ছ হয়:       নিয়মিত মেডিটেশন করলে মন শুদ্ধ হয় আর এতে নিজেকে এবং অপরকে বোঝার ক্ষমতা খুব বাড়ে।

# শারীরিক স্বাস্থ্যের লাভ:

1. রক্তচাপ কম হয়: নিয়মিত মেডিটেশন শরীর ও মনকে শান্ত অবস্থায় নিয়ে আসে এবং এতে শরীরের রক্তচাপ কম হয়।  

2. হৃদয় রোগ কে প্রতিরোধ করে: নিয়মিত মেডিটেশন চিন্তা কমিয়ে, রক্তচাপ কমিয়ে শরীর এবং মনকে  সন্তুলিত অবস্থায় নিয়ে আসে। এতে হৃদয়ের কর্ম ক্ষমতা বাড়ে এবং হৃদয় রোগের সম্ভাবনা কে অনেক দূরে নিয়ে যায়।

** আমি নিজে এই ফল পেয়েছি।

3. সম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: নিয়মিত মেডিটেশন শরীরের সক্ষমতা বাড়ায়। রোগের সংক্রমণ দমন করে। শরীর রোগ মুক্ত থাকে। কখনো কোন বিশেষ কারণে রোগ হলেও তাড়াতাড়ি সেরে যায়।

4. ব্যথা সারে: মেডিটেশন ব্যথার অনুভূতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। কিন্তু নিশ্চিত ভাবে মাথা ব্যথা (headache) সারিয়ে তোলে অতি অল্প সময়ের মধ্যে।

5. হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে: মেডিটেশন শরীরের সমস্ত হরমোনের নিঃসরণকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তা থেকে মানসিক আর শারীরিক দুই স্বাস্থ্যই ভালো থাকে।

6. শ্বসনতন্ত্র ভালো থাকে: নিয়মিত মেডিটেশন শরীরে অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ায়। তাতে ফুসফুস এবং পুরো শ্বসনতন্ত্র ভালো থাকে।

7. পাচন তন্ত্র ভালো থাকে: দুশ্চিন্তা, মানসিক চাপ এবং ক্রোধ ইত্যাদি নিশ্চিত ভাবে পেটের রোগ যেমন irritable bowel syndrome (IBS) সৃষ্টি করে বা বাড়িয়ে দেয়। নিয়মিত মেডিটেশন শরীর আর মনকে সন্তুলিত করে, এসিড আর হজম রসের নিঃসরণকে নিয়ন্ত্রিত করে এবং তার ফলে পাচন তন্ত্র ভালো থাকে।

* এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে মেডিটেশন যদিও এই সমস্ত সুবিধা দিতে পারে তবুও গুরুতর কোন অসুখের সময়  পেশাদার চিকিৎসকের  পরামর্শ নেওয়াটাই উচিত হবে।

N.B. আমি মেডিটেশন  করে অনেক কিছুই পেয়েছি বরং এরকমটাও বলা যেতে পারে যে বিগত কয়েকটা বছরে যা চেয়েছি তাই পেয়েছি। তুমি যদি দীর্ঘকাল ধরে মেডিটেশন করেও কিছু পাওনি তবে এটা নিশ্চিত যে তুমি মেডিটেশন টা সঠিক উপায়ে করতে পারনি বা করছ না।

এবং যদি তুমি তাই মনে কর তাহলে এটা সঠিক ভাবে করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *